পুলিশের অভিযানে ৯৮০পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পুলিশের অভিযানে ৯৮০পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে


পাখি আক্তার:বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৯৮০পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।সোম রাত সোয়া টায় নগরীর ধান গবেষনা রোড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-বানারীপাড়ার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার সাইদুর রহমান (৪৫),নগরীর ৪নং ওয়ার্ডস্থ বাকলার মোড় এলাকার মৃত সৈয়দ মোস্তফা হোসেনের ছেলে সৈয়দ খায়রুল আলী সায়েম (৪২),নলছিটির শফিক বেপারীর স্ত্রী মোছাঃপারভীন বেগম (৩১)।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা ওসি নুরুল ইসলামের নেতৃত্ব এসআই আরাফাত হাসান,এএসআই সুজন চন্দ্র, এএসআই কামরুল।নগরীর নগরীর ধান গবেষনা রোডের একটি বাসা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা ওসি নুরুল ইসলাম বলেন,আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Top