আলোচনার মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আলোচনার মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ


রফিকুল ইসলাম:প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহনে অনেককে তাক লাগিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পৌছা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রাজনীতিতে একটি মহতী উদ্যোগ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছেন।তিনি ঘোষনা করেছেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের যে সকল নেতা-কর্মী দলের জন্য শহীদ হয়েছেন অথবা স্বাভাবিক মৃত্যু হয়েছে তাদের সকলের রুহের মাগফেরাত কামনায় প্রতি বছর ইংরেজি নববর্ষের প্রথম দিন অর্থাৎ জানুয়ারি মাসের ১ তারিখ শোক সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

একই সাথে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতা-কর্মীরা ওই দিন কালো ব্যাজ পরিধান করবে।মেয়র গত ১ নভেম্বর বরিশাল মহানগর আওয়ামী লীগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যেসকল নেতাকর্মী মারা গেছেন তাদের মৃত্যু বার্ষিকী পালনে উদ্যোগ গ্রহনের উপর জোড় দেন।

তিনি বলেন,যারা সংগঠনকে গতিশীল করতে ভূমিকা রেখেছিলেন কিন্তু এখন আর বেঁচে নেই তাদের জন্য কিছু করা যায় কিনা।ওই ভাবনা থেকে তিনি তাঁর ফেইসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেন।তাতে তিনি ১ জানুয়ারি জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রয়াতদের স্মরনে দোয়া মোনাজাত ও কালোব্যাজ ধারন কর্মসূচি পালনের কথা জানান।মেয়রের এই মহতি উদ্যোগ সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দকে বর্তমান নেতৃবৃন্দের মাঝে বাঁচিয়ে রাখবেন বলে মনে করা হচ্ছে।

Top