সড়ক দূর্ঘটনায় তিবা নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

সড়ক দূর্ঘটনায় তিবা নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।


পাখি আক্তার:বরিশালের বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় তিবা(৬)নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।বুধবার সকাল সারে ১০ টায় জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর-মীরগঞ্জ সড়কের বর্ণমাল কিন্ডার গার্টেন স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রথমে গুরুতর আহত তিবাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টায় শিশু তিবা মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সারে ১০ টার দিকে বর্ণমাল কিন্ডার গার্টেন স্কুল ছুঁটি হলে প্লে’র শিক্ষার্থী ও বাবুগঞ্জ বাজারে বাসিন্ধা এলাকার লিটু খান’র মেয়ে তিবা তার মায়ের হাত ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় মীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিক্ষার্থী তিবাকে পেছন দিক থেকে চাপা দেয় এতে তার মাথায় গুরুতর আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পরেন। আহতবস্থায় তিবাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পরে আঘাতের মস্তিস্কে রক্তক্ষরণের কারনের তিবা মারা যায় বলে হাসপাতাল সূত্রে জানাগেছে। দূর্ঘটনার পরপরই চালক পালিয়েছে।বাবুগঞ্জ থানা পৃুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন ইজিবাইকটি আটক করেছেন।

Top