গ্রামাঞ্চলের খাল-বিলে ভেসাল জাল দিয়ে মাছ শিকার করে গ্রামীণ মৎস্যজীবীরা। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

গ্রামাঞ্চলের খাল-বিলে ভেসাল জাল দিয়ে মাছ শিকার করে গ্রামীণ মৎস্যজীবীরা।


পাখি আক্তার:হেমন্তের শুরুতেই বিলাঞ্চল থেকে কমতে শুরু করেছে বর্ষার জমে থাকা পানি।বিলের পানি কমে যাওয়ার সাথে সাথে গ্রামাঞ্চলে শুরু হয়েছে দেশীয় প্রজাতির মাছ শিকারের নানান প্রক্রিয়া।দেশিয় মাছ ধরার সবচেয়ে পুরনো প্রক্রিয়া ভেসাল জাল।বর্ষার শুরু থেকে বিলের পানি খালে নেমে যাওয়া পর্যন্ত গ্রামাঞ্চলের খাল-বিলে ভেসাল জাল দিয়ে মাছ শিকার করে গ্রামীণ মৎস্যজীবীরা। জেলার মধ্যে ভেসাল জাল দিয়ে মাছ শিকারের বেশি দেখা মেলে বিলাঞ্চলবলেখ্যাত আগৈলঝাড়া উপজেলায়। বিলে বর্ষার পানি উঠার পর থেকে বিল শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এ উপজেলার বিভিন্ন খাল ও বিলে ভেসাল জাল দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এলাকার মৎস্যজীবিরা। তবে কালের বিবর্তনে গ্রামীণ জনপদ থেকে অনেক দেশিয় প্রজাতির মাছ হারিয়ে গেলেও এখনো বেশ কিছু দেশিয় প্রজাতির মাছ পাওয়া যায় আগৈলঝাড়া উপজেলার বিলাঞ্চলে। বর্তমানে বিলের পানি কমতে শুরু করায় আগৈলঝাড়ার খালও বিলে ভেসাল জাল নিয়ে মাছ শিকারে এখন ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা।

বিলাঞ্চলের একাধিক মৎস্যজীবীরা জানিয়েছেন,বিলের পানি কমতে শুরু করায় ভেসাল জালে ধরা পরছে বিভিন্ন প্রজাতের দেশিয় মাছ।গ্রামীণ এলাকায় দেশিয় মাছের চাহিদা থাকায় স্থানীয় ভাবেই বিক্রি হয়ে যায় মাছগুলো।তবে আগের মত এখন আর প্রচুর পরিমানে দেশিয় মাছ পাওয়া যায়না।দেশিয় মাছের ডিম ছাড়ার সময় মা মাছ নিধন বন্ধ করতে পারলে বিলাঞ্চলে দেশিয় মাছ আরও বৃদ্ধি পাবে বলেও তারা উলে­ করেন।

Top