বরগুনায় নিম্মমানের ইট দিয়ে চলছে সাড়ে তিন কিলোমিটারের রাস্তা নির্মাণ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরগুনায় নিম্মমানের ইট দিয়ে চলছে সাড়ে তিন কিলোমিটারের রাস্তা নির্মাণ


বরগুনা প্রতিনিধি:বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের কুমড়াখালী থেকে বাওয়ালকর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে।রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে কুমড়াখালী-বাওয়ালকর এলাকার রাস্তায় সরেজমিনে গেলে নিম্মমানের ইট ব্যবহার করার সত্যতা মেলে। এসময় দেখা যায়, ইট আনার জন্য ব্যবহৃত টাফি (ট্রাক্টর) দিয়ে আরো নিম্মমানের ইট নিয়ে আসা হচ্ছে রাস্তায় দেয়ার জন্য।

স্থানীয় বাসিন্দা খবির,আলম,সোলায়মান সহ অনেকে অভিযোগ করে বলেন,কাজের শুরু থেকে অনিয়ম হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে(এলজিইডি)একাধিকবার অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি।এলাকাবাসীর অভিযোগ কর্তৃপক্ষের জোগসাজশেই এ অনিয়ম করা হচ্ছে। তারা আরোও বলেন,রাস্তাটি যে ইট দিয়ে তৈরি করা হচ্ছে তা কোনো নম্বরের মধ্যেই পড়ে না। বৃষ্টিতে নষ্ট হওয়া এই ইটগুলো ৩ নম্বর এবং চুলার মাটির চেয়েও নরম।বহুদিনের কাঙ্ক্ষিত রাস্তাটি বেশি কিছু করার কারণে যদি কাজ বন্ধ হয়ে যায় এ কারণে প্রতিবাদ করতেও ভয় পাচ্ছেন
এলাকাবাসী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা যায়,উপজেলার কুমড়াখালী-বাওয়ালকরের সাড়ে তিন কিলোমিটার রাস্তাটি চলতি বছরের টেন্ডারের প্রেক্ষিতে ১ কোটি ৪৭ লাখ ৬১ হাজার ২২৯ টাকা ব্যয়ে পাকাকরণের নির্মাণকাজপান ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম সরোয়ার কবির এন্টার প্রাইজ।ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম সরোয়ার কবির এন্টার প্রাইজের প্রধান (কবির) ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এখন কোনো ইটভাটায় নতুন ইট তৈরী হচ্ছেনা। তাই পুরাতন ইট দিয়ে কাজ চালাচ্ছি। জনগণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজারে আসেন চা খাবো এক সাথে।

বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো.হোসেন আলী মীর জানান,বর্তমানে কোথাও ইট তৈরী হচ্ছেনা।ইট ভাটার মালিক আগের তৈরী খারাপ ইট দিতে পারে। কাজটি পর্যবেক্ষণের দায়িত্বরত এসও ঘটনাস্থল পরিদর্শন করবেন।যদি খারাপ ইট দিয়ে কাজ করা হয় তাহলে সেগুলোকে অপসারণ করা হবে।তাছাড়া বরগুনার বাশবুনিয়া-কালিরতবক এলাকায় তার আরেকটি কাজ চলছে বলেও জানান তিনি।

Top