গৌরনদী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদারকে আটক করা হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

গৌরনদী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদারকে আটক করা হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে এক কলেজছাত্রীকে নিয়ে স্ত্রী পরিচয় দিয়ে অসামাজিক কার্যকলাপের সময় সরকারি গৌরনদী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদারকে(২৮)আটক করা হয়েছে।সোমবার বিকেলে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে নগরীর গির্জা মহল্লা আবাসিক হোটেল ইম্পেরিয়ালের ৪০৮ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই কলেজছাত্রীকেও আটক করা হয়।

রাসেল হাওলাদার গৌরনদী উপজেলার বড়দুলারী এলাকার জব্বার হাওলাদারের ছেলে ও সরকারি গৌরনদী কলেজের ডিগ্রির শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।মহানগর গোয়েন্দা(ডিবি)পুলিশের এসআই মো.মহিউদ্দিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল ইম্পেরিয়ালে অভিযান চালানো হয়।এ সময় ৪০৮ নম্বর কক্ষ থেকে রাসেল হাওলাদার ও এক কলেজছাত্রীকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে রাসেল অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন।এ সময় কলেজছাত্রীকে নিজের স্ত্রী পরিচয় দেন রাসেল।এরপর তাদের বিয়ের কাগজপত্র দেখতে চাওয়া হয়। পরে কলেজছাত্রী জানায় তিনি রাসেলের প্রেমিকা।

এসআই মো.মহিউদ্দিন আরও বলেন,সোমবার সকালে তারা হোটেলে ওঠেন। হোটেলের ম্যানেজারের কাছে কক্ষ নেয়ার সময় রাসেল কলেজছাত্রীকে স্ত্রী বলে পরিচয় দেন।হোটেলের রেজিস্টারে তাই লেখা রয়েছে।পরে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং উভয়ের অভিভাবককে ফোন দিয়ে আসতে বলা হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা(ডিবি)পুলিশের সহকারী কমিশনার নরেশ কর্মকার বলেন,আটক দুজনের অভিভাবকরা ডিবি কার্যালয় এসে তাদের পরিচয় নিশ্চিত করেন।উভয়পক্ষের অভিভাবকরা বলেছেন,রাসেল ও কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে।আজই তাদের বিয়ে দেয়া হবে।ছেলে ও মেয়ের এমন কার্যকলাপে ক্ষমা চেয়েছেন অভিভাবকরা।ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Top