বরিশালে প্রাইভেটকার জব্দ,ফেনসিডিলসহ মাদককারবারি আটক - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

বরিশালে প্রাইভেটকার জব্দ,ফেনসিডিলসহ মাদককারবারি আটক


রফিকুল ইসলাম:বরিশালে ফেনসিডিলসহ তরিকুল ইসলাম(২৩)নামে এক মাদককারবারিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮)সদস্যরা।আটক তরিকুল যশোর জেলার শার্শা থানার পাঁচ কাইবার গাজীর কাইবা এলাকার ছাবেদ আলীর ছেলে।মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে র‌্যাব থেকে পাঠানোর এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার(৪ নভেম্বর)দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানাধীন মধ্যরাস্তা এলাকায় বরিশাল-খুলনা মহাসড় চেকপোস্ট বসায় র‌্যাব।এ সময় তরিকুল ইসলামের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৮৫ বোতল ফেনসিডিল পাওয়ায় তাকে আটক এবং মাদক পরিবহনে গাড়িটি জব্দ করা হয়।র‌্যাব জানায়,ফেনসিডিলগুলো নিয়ে যশোর থেকে বরিশাল নগরে নিয়ে আসছিল।জিজ্ঞাসাবাদে তরিকুল জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলের চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় র‌্যাব-৮,বরিশাল সিপিএসসির ডিএডি মো.আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Top