পরের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অপরাধে পুলিশ কনস্টেবলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পরের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অপরাধে পুলিশ কনস্টেবলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ


পাখি আক্তার:ফেসবুকে পরিচয় হবার পর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অপরাধে পুলিশ কনস্টেবলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিচারক।মঙ্গলবার বরিশালের মেট্রোপলিটন আমলী-৪ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শামীম আহমেদ ওই নির্দেশ দেন।বাদী আসামিদের বিরুদ্ধে ২০১৯ সনের ১১ সেপ্টেম্বর মামলা করেন।মামলার আসামিরা হচ্ছেন বোরহানউদ্দিন থানার পুলিশ কনস্টেবল এইচ এম রায়হান রাফী ও বাদীর স্ত্রী সুমনা ইসলাম সোমা।মামলার নথি সূত্রে জানা গেছে,নগরীর বটতলা এলাকার কামাল হোসেন মামলায় উল্লেখ করেন,২০১৫ সনের ১২ জুন বটতলার রাজু মিয়ার পুল এলাকার অধিবাসী পিতা মৃত রাজু আহম্মেদ এর মেয়ে সুমনা ইসলাম সোমার সাথে বাদী কামাল হোসেনের বিয়ে হয়।

১ নং আসামি পুলিশ কনস্টেবলের সাথে ২ নং আসামি সুমনা ইসলাম সোমার ফেসবুকে পরিচয় হয়।এরপর ২নং আসামি বাদীর ঢাকায় ভাড়া করা বাসা থেকে স্বর্ণসহ ২ লাখ টাকার মালামাল নিয়ে পুলিশ কনস্টেবল এর সাথে পালিয়ে যান।২০১৯ সনের ১৩ অক্টোবর মামলার ২ নং আসামি বাদীর স্ত্রী সোমা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।একই তারিখে মামলার অপর আসামি পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

Top