বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্য - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্য


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি :বরগুনা পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন,ওই গ্রামের মান্নানের ছেলে মো.দেলোয়ার হোসেন(৬৫),দেলোয়ারের ভাই আমজাদের ছেলে মো.রাসেল (১৪) ও আমজাদের স্ত্রী মোসা. হামিদা বেগম (৩৫)।

এরা সবাই কাকচিড়া ইউনিয়নের খাসতব গ্রামের বাসিন্দা ছিলেন।এ বিষয়ে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ আবুল বাশার জানান, আমাদের কোন তথ্য না জানিয়ে ২৪০ ভোল্টেজ পাওয়ার কভার বিহীন তারের পাশ থেকে সুপারি ও কাঁঠাল গাছ কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে।পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Top