এক শিক্ষকের ৭ দিনের জেল,দুই শিক্ষকের ১০ হাজার টাকা করে জরিমানা - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

এক শিক্ষকের ৭ দিনের জেল,দুই শিক্ষকের ১০ হাজার টাকা করে জরিমানা


পাখি আক্তার:বরিশালে জেএসসি পরিক্ষায় নকলের সহায়তা করার দায়ে এক শিক্ষকের ৭ দিনের জেল,দুই শিক্ষকের ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃমাহাবুব উল্লাহ মজুমদার।

সোমবার ইংরেজী ১ম পত্র পরিক্ষায় বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট হারতা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনকালে বানারীপাড়া উপজেলার চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ পরিক্ষার্থীদের নিজ হাতে লিখে দেয়ার অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে। এসময় ওই শিক্ষককে সহযোগীতা করার অপরাধে সাতলা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও হারতা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিল্পী সরকারকে গ্রেফতার করে নিয়ে আসেন।পরে বেলা ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত আবুল কালাম আজাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও হাফিজুর রহমান ও শিল্পি সরকারকে নগদ ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাঁজা ঘোষনা করার সময়ে অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদ সকলের উপস্থিতিতে বলেন,হারতা পরিক্ষা কেন্দ্রে প্রতি বছরেই পরিক্ষায় এ ধরনের ঘটনা হয়ে থাকে। এটা নতুন কিছু নয়।মামলা তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ বশির উদ্দিন সিকদার অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।

Top