ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার


পাখি আক্তার:বরিশাল নগরীতে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট।রোববার (০৩ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ডিবি’র এসআই ফিরোজ আলম মুন্সির নেতৃত্বাধীন টিম এই অভিযান পরিচালনা করেন।আটককৃতরা হলো- নগরীর ১৩ নম্বর ওয়ার্ডস্থ রিফিউজী (খালেদাবাদ) কলোনীর বাসিন্দা মোক্তার হোসেন চৌধুরী ওরফে মোক্তার কসাই’র ছেলে চিহ্নিত মাদক সম্রাট মো.তুহিন চৌধুরী (২৪) ও তার সহযোগী ১৪ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ আলেকান্দা গাজী বাড়ির মজিদ গাজীর ভাড়াটিয়া সৈয়দ হারুনের ছেলে সৈয়দ হাসান (২৫)।ডিবি পুলিশের দেয়া তথ্য মতে আটককৃতদের মধ্যে সৈয়দ হাসান এর নিকট হতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।আর আটককৃত তুহিন মাদক ব্যবসায়ী হাসানের সহযোগী।তবে স্থানীয় সূত্র জানিয়েছে মুলত তুহিন মুল মাদক ব্যবসায়ী।

তার নেতৃত্বেই একদল যুবক এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।সম্প্রতি তার দুই সহযোগিকে আটক করে গোয়েন্দা(ডিবি)পুলিশ।তাদের কাছ থেকে সে সময় ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।তুহিন চৌধুরী ও তার সহযোগী সৈয়দ হাসানকে আটকের ঘটনায় ডিবি’র এসআই ফিরোজ আলম মুন্সি বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।

Top