৩০ হাজার টাকা জরিমানা,২ জনের জেল - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৩০ হাজার টাকা জরিমানা,২ জনের জেল


রফিকুল ইসলাম:বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।আজ বুধবার(৩০ অক্টোবর)বিকাল ৩ টার দিকে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃসাইফুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও বরিশাল অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ সোয়াইব মিয়া।আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতয়ালী মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা।

জানা গেছে,নগরীর রূপাতলী বাস স্ট্যান্ড এলাকার ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নোংরা পরিবেশে মেয়াদ উত্তীর্ণ,মেয়াদ উল্লেখ না থাকা ও নষ্ট মিষ্টি ও দধি বিক্রির করার অপরাধে মামনি মিষ্টান্ন ভান্ডারের মালিক মধুসূদন ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা।সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডারের মালিক গকুল ঘোষকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড। অপরদিকে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার রবিন দাসকে ২০ হাজার টাকা জরিমানা একই সাথে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান কর হয়।

Top