সীমান্ত নিরাপত্তা নিয়ে বেনাপোলে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

সীমান্ত নিরাপত্তা নিয়ে বেনাপোলে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যায়ে পারস্পারিক আস্থা বৃদ্ধি,সীমান্ত নিরাপত্তা,সীমান্তে বিভিন্ন উন্নয়নমুলক কাজ এবং বিজিবি বিএসএফ সমম্বিত টহল জোরদার করার জন্য বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।বুধবার বেলা ১২ টার সময় বেনাপোল বিজিবি সদর ক্যাম্পে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সীমান্ত সংক্রান্ত প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশের ৬ সদস্যর পক্ষে নেতৃত্ব দেয় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক জালাল গনি খান,এনডিসি, পিএসসি,রিজিয়ন কামন্ডার,দক্ষিন পশ্চিম রিজিয়ন যশোর।বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্যের মধ্যে অংশ নেয় বিজিবি দক্ষিন Ñ পশ্চিম রিজিয়ন, যশোর এর আওতাধীন খুলনা ও কুষ্ঠিয়া সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসারকৃন্দ।

অপরদিকে বিএসএফ ৫ সদস্যর নেতৃত্ব দেয় সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী ইয়াগেশ বাহাদুর খুরানিয়া,আইপিএস।এ প্রতিনিধিদলে বিএসএফ কলকাতা ও কৃষ্ণনগর সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসারবৃন্দ অংশ গ্রহন করেন।বিজিবি পরিচালক অপারেশন আহমেদ জুনাইদ আলম খান বলেন,উভয় দেশের মধ্যে পরস্পর সৌহার্দ্য সম্প্রতী ও সীমান্তে নিরাপত্তা সীমান্তে উন্নয়নমুলক কাজ নিয়ে আলোচনা হয়।এছাড়া উভয় দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে যৌথভাবে টহলের জন্য ও বৈঠকে স্থান পায়।

Top