বেনাপোলে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেরা গণিত প্রতিভার সন্ধানে শিশু বন্ধু ক্লাব সংগঠন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোলে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেরা গণিত প্রতিভার সন্ধানে শিশু বন্ধু ক্লাব সংগঠন


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:শিশু বন্ধু ক্লাব ও আলোকিত বেনাপোল সংগঠনের উদ্যোগে আয়োজিত সেরা গণিত প্রতিভার সন্ধানে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পদ্ধতিতে গণিত পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করা হয়।বুধবার(৩০শে অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে উপরিল্লিখিত সংগঠনের উদ্যোগে এই প্রথমবারের মত শিক্ষার্থীদের মধ্যে গণিত পরীক্ষার প্রতিযোগিতা শুরু করা হয়। মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্ব মোট ১৫০ জন শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে।পরীক্ষা প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিশু বন্ধু ক্লাবের প্রধান উপদেষ্টা ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষার্থীদের এই গণিত পরীক্ষায় সেরা ১ম,২য় এবং ৩য় স্থান অধিকারীদেরকে সেরা গণিত প্রতিভার পুরস্কৃত করা হবে।অংশগ্রহণকারী স্কুলগুলো হচ্ছে- বাহাদুরপুর হাই স্কুল,মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়,বেনাপোল হাই স্কুল,কাগজপুকুর কিন্ডার গার্টেন, রেসিডেন্সিয়াল ইন্সটিটিউট,আইডিয়াল কিন্ডার গার্টেন,বেনাপোল বন্দর কিন্ডার গার্টেন,কাগমারি কিন্ডার গার্টেন,বেনাপোল শিশু একাডেমী,দিশারী কিন্ডার গার্টেন,সানরাইজ পাবলিক স্কুল,নব দিগন্ত স্কুল,প্রাথমিক অবস্থায় স্ব-স্ব স্কুলের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে গণিতের উপর পরীক্ষার মাধ্যমে প্রতিটি স্কুলের প্রতি শ্রেণি থেকে ৩(তিন) জন করে বাচায় করে সেরা গণিত পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি প্রদান করে শিশু বন্ধু ক্লাব ও আলোকিত বেনাপোল।ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় ভিডিও সঞ্চালনায় ছিলেন বেনাপোল ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্র সোহেল চৌধুরী।সার্বিক সঞ্চালনায় ছিলেন সাইদুর রহমান সাঈদ।

Top