বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত


রফিকুল ইসলাম:বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৯ অক্টোবর)রাতে নগরের অশ্বিনী কুমার হলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.শাহাবুদ্দিন খান,জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বরিশালের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দুই গুণীজনকে এবং উদীচী শিল্পীগোষ্ঠীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে আলোচনা শেষ দুই গুণীজনকে উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে মানপত্র তুলে দেয় প্রধান ও বিশেষ অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিরা।সংবর্ধিত দুউ গুণীজন হলেন-সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল এবং অ্যাডভোকেট এস এম ইকবাল।

এসময় আরও উপস্থিত ছিলেন-বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ,বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের সাবেক সভাপতি বিশ্বনাথ দাস মুন্সি,বরিশাল নাটকের সাবেক সভাপতি আজমল হোসেন লাবুসহ বরিশালের ২৭টি সংগঠনের সদস্য,উদীচীর সদস্য এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

Top