সড়ক দুর্ঘনটায় নিহত আব্দুল হক মোল্লা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সড়ক দুর্ঘনটায় নিহত আব্দুল হক মোল্লা


রফিকুল ইসলাম:কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশীর পরিচয় মিলেছে।গত ২৭ অক্টোবরের ওই সড়ক দুর্ঘনটায় নিহত আব্দুল হক মোল্লা বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের বাসিন্দা।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,জিবীকার তাগিদে দুই বছর পূর্বে কাতার গিয়েছিলেন আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আব্দুল হাকিম মোল্লার পুত্র আব্দুল হক মোল্লা (৫৮)। প্রতিদিনের ন্যায় কাজ শেষে ২৭ অক্টোবর দুপুরে কাতারের আল খয়রাতিয়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রæতগতির গাড়ির ধাক্কায় আব্দুল হক সড়কে ছিটকে পরে গুরুতর আহত হয়।মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হামাদ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুল হককে মৃত বলে ঘোষণা করেন।

আব্দুল হকের মৃতদেহ বর্তমানে হামাদ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে। মৃত আব্দুল হকের পরিবারে স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সন্তান রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও আব্দুল হকের সে দেশের সহকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ২৮ অক্টোবর রাতে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার। সংসারের একমাত্র উপার্জনক্ষম আব্দুল হক মোল্লার মৃত্যুর সংবাদে ওই পরিবার ও নিকট স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। আব্দুল হকের লাশ দেশে ফিরিয়ে আনতে নিহতের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Top