বরগুনার তালতলীতে প্রস্তুতি চলছে জোছনা উৎসবের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরগুনার তালতলীতে প্রস্তুতি চলছে জোছনা উৎসবের


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:”ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে বিকাশেএই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় জোছনা উৎসব।উৎসব কে ঘিরে বরগুনা তালতলী উপজেলায় অবস্থিত নলবুনিয়া শুভসন্ধা সমুদ্র সৈকত পর্যটকদের মন জুড়ানো একটি আকর্ষণীয় এলাকা।সরেজমিনে গিয়ে দেখা গেছে,অপার সম্ভাবনাময় নয়নাভিরাম শুভসন্ধা সমুদ্র সৈকতে পিকনিক স্পট একদিকে যেমন বিস্তীর্ণ ঝাউবন অন্যদিক সমুদ্রের টেউ এ যেন সীমাহীন লীলাভুমি।সমুদ্রের স্নিগ্ধ বাতাস হিমালয়ের মত বড় বড় টেউ এবং পাশে রয়েছে বিশাল ঝাউবন।আর সেই ঝাউবনে পরিবার-পরিজন নিয়ে পিকনিক করার মত মনোরম পরিবেশ।

জানা যায়,উপজেলার স্নিগ্ধ বেলাভূমি‘শুভ সন্ধ্যার’বিস্তীর্ণ বালুচরে এবারও‘আগামী ১৩ নভেম্বর পঞ্চম জোছনা উৎসব’অনুষ্ঠিত হবে।উৎসবকে ঘিরে ব্যাপক কাজ চলতেছে।বিভিন্ন রাস্তাঘাট ও বিদু্ৎ পাবলিক টয়লেটের কাজ পর্যটকদের বসার জন্য জন্য বেঞ্জ তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে।
তালতলী রেঞ্জের নলবুনিয়া বিট কর্মকর্তা সমীর রঞ্জন মিস্ত্রি বলেন,আগামী ১৩ নভেম্বর জোছনা উৎসবের উপলক্ষে আমাদের এখানে যে কাজ আছে।ইতিমধ্যে বিদু্ৎ এর কাজ সম্পুর্ন রাস্তার কাজ চলতেছে।জোছনা উৎসবের আগেই কাজ গুলা সম্পূর্ণ হবে আমি আশাবাদী।উল্লেখ্য ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলার সম্মেলন কক্ষে জোছনা উৎসবের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Top