সাকিব আল হাসানের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সাকিব আল হাসানের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা।


পাখি আক্তার:বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান বলেছেন,সাকিব আল হাসানের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা।আমরা সাকিবের পাশেই থাকবো।সে যেন এ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এটিই সবাই আশা করি।বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে মঙ্গলরবার(২৯ অক্টোবর)বিকেলে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে চারদিনের যুব আন্তর্জাতিক ম্যাচের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করার অভিযোগ উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে।যা নিয়ে দেশজুড়ে বেশ তোলপাড় শুরু হয়েছে।অন্যদিকে সাকিবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্ত করবে আইসিসি।তবে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

Top