মোফাজ্জল হোসেন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মোফাজ্জল হোসেন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন


রফিকুল ইসলাম:বরিশাল নগরের উত্তরাংশের মোফাজ্জল হোসেন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-অভিভাবকরা।পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার(২৯ অক্টোবর)নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিনিয়র সদস্য আনোয়ার হোসেন তালুকদার।এ সময় বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের(বিসিসি)ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশাহ ও খান মোহাম্মদ জামাল হুসাইন,প্রধান শিক্ষক গাজী হারুন,মো.আনোয়ার হোসেন,আব্দুর রশিদ মুন্সি,আব্দুর রশিদ মিয়া,শিক্ষিকা ফরিদা ইয়াসমিন,খাদিজা আক্তার সুমা,মাহমুদা খানম,সামিনা আফরোজ,মো.কামরুল ইসলাম ও মাহমুদ হাসান।

মানববন্ধনে বক্তারা বলেন,গত ১৮ বছর আগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি স্থানীয় নারী ও শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে।কিন্তু এমপিওভুক্তি না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন।আর্থিক দুরবস্থা কাটাতে বিদ্যালয়টি দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানাই।মানববন্ধন শেষে সদর রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে তারা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবিসহ একটি স্মারকলিপি পেশ করেন।২০০১ সাল ৬৮ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে।

Top