ব্যপক উন্নয়নের কর্মযজ্ঞ হাতে নিয়েছে বানারীপাড়া পৌরসভা। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ব্যপক উন্নয়নের কর্মযজ্ঞ হাতে নিয়েছে বানারীপাড়া পৌরসভা।


পাখি আক্তার:ব্যপক উন্নয়নের কর্মযজ্ঞ হাতে নিয়েছে বানারীপাড়া পৌরসভা।এ উপলক্ষে শহর উন্নয়ন সমন্বয় কমিটি(এল.টি সি. সি)’র উদ্যোগে শহরের বিশিষ্ট নাগরিকদের সাথে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে পৌর ভবনের কনফারেন্স রুমে পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ।

পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক ইমাম হোসেনরে সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মাহামুদ হোসেন মাখন,মো. মজিবুর রহমান,সদস্য ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,পৌরসভার সহকারি প্রকৌশলী আবুল কাশেম,উপ-সহকারী প্রকৌশলী আফিফা খানম,বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইটল)’র সাবেক সহকারি প্রধান শিক্ষক আক্কাস আলী খাঁন,এমএ লতিফ বহুমূখি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহামুদুল হাসান,আওয়ামী লীগ নেতা ত্রিনাথ পোদ্দার,বিশিষ্ট ব্যবসায়ী ছালাম কাজী,সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন সরদার,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার,পৌরসভার কর্মকর্তাবৃন্দ,কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজন’রা উপস্থিত ছিলেন।প্রসঙ্গতত,অচিরেই বানারীপাড়া পৌর শহরের উন্নয়ন এবং সৌন্দর্য্য বর্ধণের জন্য ২ শত কোটি টাকা বরাদ্ধ দিচ্ছে সরকার।

Top