প্রজননখাতে প্রাণিসম্পদের চিকিৎসায় উন্নয়নের ধারাকে একধাপ এগোতে পিভিএসডি উদ্ভাবন করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রজননখাতে প্রাণিসম্পদের চিকিৎসায় উন্নয়নের ধারাকে একধাপ এগোতে পিভিএসডি উদ্ভাবন করা হয়েছে।


পাখি আক্তার:প্রজননখাতে প্রাণিসম্পদের চিকিৎসায় উন্নয়নের ধারাকে একধাপ এগোতে পিএসটিইউ ভ্যাজাইনো সারভাইকাল ডিভাইস(পিভিএসডি) উদ্ভাবন করা হয়েছে।প্রাণিসম্পদের ওপর গুরুত্ব দিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন,সার্জারি অ্যান্ড অবস্ট্রেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড.অসীত কুমার পাল নতুন গবেষণার মাধ্যমে ডিভাইসটি উদ্ভাবন করেছেন।এরইমধ্যে ডিভাইসটির অনুমোদন দিয়েছে প্রবিপ্রবির রেজিস্টার কার্যালয়।

উদ্ভাবক ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.অসীত কুমার পাল বলেন,বর্তমান চিকিৎসা পদ্ধতিতে গবাদি প্রাণীর প্রজননের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে হাতের সাহায্যে পশুর সারভিক্সের অবস্থান জানতে হয়।এতে জরায়ু সমস্যার কারণে জন্মকালীন ও নানা কারণে গবাদি পশুর মৃত্যু হয়।এ ডিভাইসের সাহায্যে সনাতন পদ্ধতি পরিহার করে সহজেই সারভিক্সের অবস্থান নিখুঁতভাবে জানা যাবে। যা কৃত্রিম প্রজননের সময় এআই গান প্রবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জরায়ু থেকে দূষিত পদার্থ অপসারণ করতে ডিভাইসটি সহায়তা করবে।

উদ্ভাবিত এ ডিভাইসটি এসএস(স্টেইনলেস পাইপ)দিয়ে তৈরি করা হয়েছে।আকার ভেদে(মাত্র ২০০-৫০০)টাকায় ডিভাইসটি প্রস্তুত করায় উপকারভোগীদের ক্রয় সীমার মধ্যে থাকবে।ড.অসীত কুমার পাল বিভিন্ন প্রজেক্টের সঙ্গে যুক্ত থেকে প্রাণিসম্পদের উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে প্রতিনিয়ত উদ্ভাবন মূলক কাজ করে যাচ্ছেন।এছাড়া ছাত্রজীবন থেকে তিনি বিভিন্ন গবেষণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

Top