মীনা এওয়ার্ড পেলেন আমতলী কৃষি রেডিওর উপস্থাপক মোহেদী হাসান সজীব - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মীনা এওয়ার্ড পেলেন আমতলী কৃষি রেডিওর উপস্থাপক মোহেদী হাসান সজীব


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃইউনিসেফের ১৫ তম মিনা এওয়ার্ড জিতেছেন কুয়াকাটা কৃতিসন্তান আমতলী কৃষি রেডিও’র সংবাদ উপস্থাপক মেহেদী হাসান সজীব। হিজড়াদের নিয়ে “ওরাও মানুষ” শিরোনামের এই অনুষ্ঠানে ফুটে ওঠে লাঞ্চনা বঞ্চনা ও স্বাস্থ্য ঝুকির কথা।আমতলীর হীজড়া স্বপ্নার সুখ দুখের কথা ও গান দিয়ে এবং কৃষি রেডিওর কলাকুশলীদের নিয়ে সাজানো নাটক দিয়ে করা হয় এই ম্যাগাজিন অনুষ্ঠান।

হীজড়ারা সমাজ ও পরিবারের কাছে তারা অবহেলিত।এমনকি নিজ পরিবারেও জায়গা হয়না তাদের,বেছে নিতে হয় চাদাবাজি ও যৌন কর্মের মত খারাপ পেশা।এর ফলে নানান কথাও শুনতে হয় সমজ থেকে।সমাজের সবার কাছে লাঞ্চনা বঞ্চনার শিকার হয় তারা।সমাজসিদ্ধ পরিচয় নেই তাদের,তাদের জীবনটাই যেন শুরু হয় যুদ্ধ দিয়ে। হিজড়াদের এমন কথা তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হয় কৃষি রেডিওতে।ইউনিসেফ-এর মীনা এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ৩৬ জনকে পুরস্কার দেয়া হয়।এর মধ্যে মেহেদী হাসান সজীব সৃজনশীল ক্যাটাগরিতে ১৮ওভার এ তৃতীয় স্থান অধিকার করেছে।

Top