বেনাপোলে সন্ত্রাসী হামলায় স্থলবন্দর শ্রমিক আহত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোলে সন্ত্রাসী হামলায় স্থলবন্দর শ্রমিক আহত


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের বেনাপোলে সন্ত্রাসী হামলায় স্থলবন্দরের আট শ্রমিক মারাতœক আহত হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে এ ঘটনাটি ঘটে। আহতরা হলো, বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের দীন মোহাম্মদের ছেলে কালাম, রঘুনাথপুর গ্রামের জান আলীর ছেলে দুল্লী, দৌলতপুর গ্রামের মিজানের ছেলে শরিফুল, শামীম, স¤্রাট, জুয়েল, কামাল ও রাজু। তারা সবাই বন্দর শ্রমিকদের গ্রুপ সরদার বলে জানান শ্রমিকরা।আহত শ্রমিক দুল্লী জানান, তিনি ও তার গ্রুপের শ্রমিকরা সবাই মিলে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে পাথর লোড-আনলোডের কাজ করতে যান। এসময় একদল সন্ত্রাসী প্রাইভেটকারে এসে, কর্মরত শ্রমিকদের উপর গাড়ি চালিয়ে তাদের গায়ে তুলে দেয় এবং গাড়ির দরজা দিয়ে বাড়ি মারতে থাকে। এসময় গাড়িতে থাকা সন্ত্রাসীরা লাঠি-সোঁটা, বোমা ও দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি সহ তার দলের সাত শ্রমিক আহত হন। এসময় আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় জনগণ।

এদিকে,বোমার আওয়াজে এলাকার জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়েন,দোকানদাররা তাদের দোকান বন্ধ করে দেন ও অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে দ্রুত ছুটে স্কুল ত্যাগ করেন।এ বিষয়ে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু বলেন,শান্ত বেনাপোলকে অশান্ত করতে একদল সন্ত্রাসী উঠে পড়ে লেগেছে। তারা খেটে খাওয়া সাধারণ বন্দর শ্রমিকদের উপর হামলা চালিয়ে তাদের আহত করেছে। এজন্য বন্দর শ্রমিকরা বন্দর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রেখেছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, শ্রমিকদের সাথে কথা বলে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে তারা দ্রুত সময়ে বিক্ষোভ কর্মসুচি প্রত্যাহার ও বন্দরের সকল কার্যক্রম সচল করেন বলে তিনি জানান।

Top