বিবির পুকুর সংলগ্ন পোশাক বিক্রির প্রতিষ্ঠান প্লাস পয়েন্টকে জরিমানা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

বিবির পুকুর সংলগ্ন পোশাক বিক্রির প্রতিষ্ঠান প্লাস পয়েন্টকে জরিমানা


পাখি আক্তার:রাস্তায় ময়লা ফেলায় বরিশাল নগরীর সদর রোডের বিবির পুকুর সংলগ্ন পোশাক বিক্রির প্রতিষ্ঠান প্লাস পয়েন্টকে জরিমানা করা হয়েছে।রোববার(২৭ অক্টোবর)দিনগত রাতে বরিশাল সিটি করপোরেশনের(বিসিসি)নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান,প্লাস পয়েন্ট কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের ময়লা নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তার ওপর যত্রতত্র ফেলে রাখে।

বিষয়টি বিসিসি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ সময় বিসিসির আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।পরে প্লাস পয়েন্ট কর্তৃপক্ষ তাদের দোষ স্বীকার করে নিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।অভিযানে বিসিসির পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বে থাকা ডা.রবিউল ইসলামসহ পরিচ্ছন্নতা বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Top