প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


পাখি আক্তার:প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে তাকে।রোববার(২৭ অক্টোবর)এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ। দণ্ডপ্রাপ্ত আসামি ইদ্রিস খান পলাতক রয়েছেন।তিনি সদর উপজেলার পেটকাটা গ্রামের মৃত আব্দুল কাদের মৌলভীর ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়,২০১১ সালের ২৫ মার্চ সদর উপজেলার চরআইচা গ্রামের বাসিন্দা ফারুকের প্রতিবন্ধী মেয়ে পুকুর পাড়ে থালা-বাসন ধুতে যান।এসময় ইদ্রিস খান সেখানে গিয়ে তাকে টাকা নিয়ে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন। এতে অস্বীকার করলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এসময় মেয়েটি চিৎকা করলে ইদ্রিস পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই দিনই বন্দর থানায় মামলা দায়ের করেন।একই বছরের ১২ জুন আদালতে চার্জশিট জমা দেন থানার এসআই ফকর উদ্দিন। মামলায় নয়জনের মধ্যে সাতজনের সাক্ষ্য নিয়ে বিচারক এই আদেশ দেন।

Top