বরগুনায় নবম শ্রেনীর ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

বরগুনায় নবম শ্রেনীর ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনায় ইমরান হোসেন নামের এক নবম শ্রেনীর ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে বরগুনা সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের কোরক এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদের চালের সাথে ঝুলন্ত অবস্থায় কিশোরটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা শাহিন জানান,পাশ্ববর্তী লোকজন ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।মৃত ইমরান হোসেন বরগুনা সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের কোরক এলাকার বাসিন্দা খলিল ফিটারের ছেলে।সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।বরগুনা থানার উপ-পরিদর্শক(এসআই) সোলায়মান সাংবাদিকদের জানান,মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

Top