মৃত্যুর আগে যাদের নাম বলেছিলেন শিরিন ফেসবুক লাইভে এসে - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

মৃত্যুর আগে যাদের নাম বলেছিলেন শিরিন ফেসবুক লাইভে এসে


পাখি আক্তার:বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকার ঔষধ ব্যাবষায়ী শিরিন মেডিকেল হলের মালিক সাংবাদিক শিরিন আজ রবিবার রাত ১০ টার দিকে মারা যান।দোকানের সামনে অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিমে)হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে স্বজনরা তার মরদেহ নিয়ে যাওয়ার পথে পুলিশের সন্দেহ হলে লাশটি সুরাতাল রিপোর্টের জন্য আটকে রাখেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পুলিশের ইনচার্জ এসআই নাজমুল হুদা।

নিহত শিরিন আক্তার(৩৪)নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার হুমায়ুনের স্ত্রী। জানা গেছে,তার নিজের মেডিসিনের দোকানে বিসাক্ত ইনকেশন পুস করে মৃত্যু হয়েছে।মৃত্যুর আগে তিনি ফেসবুক লাইভে ওই ওয়ার্ডের কাউন্সিলরসহ বেশ কয়েকজনের নাম বলেছিলেন শিরিন। তিনি ফেসবুক লাইভে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছিলে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন তার ব্যবসায়ীক প্রতিষ্ঠনটি ছাড়ার জন্য ওয়ার্ড কাউন্সিলরসহ বেশ কয়েকজন তাকে চাপ দিতে থাকে।আগামী ১ তারিখের মধ্যে তিনি দোকান ছেড়ে না দিলে ত‍াকে মেরে ফেলা হবে।

মৃত্যুর আগে তিনি তার ফেসবুক থেকে পর পর দুটি লাইভ করেন।কিন্তু তার মৃত্যুর পর পর তার ব্যবহৃত ফেসবুক আইডি( sherin khanom) কিছুক্ষন দেখা গেলেও পরবর্তীতে খুঁজে পাওয়া যাচ্ছে না।একটি সুত্র বলছে,তার ফেসবুক লাইভে এসে যে কথপোকথন তাতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ কয়েক ব্যবসায়ী ফেসে যেতে পারে। তাই তার ফেসবুক আইডি বন্ধ করে সেই কথপোকথন মুছে ফেলার চেষ্টা করছে।অনেকের ধারণা শিরিনের মৃত্যুর সাথে সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেউ নিয়ে ফেসবুক আইডি টি বন্ধ করে দিয়েছে।

Top