বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ১৩ জেলেকে আটক করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ১৩ জেলেকে আটক করা হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ১৩ জেলেকে আটক করা হয়েছে।এর মধ্যে তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০ জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।পাশাপাশি এ অভিযানে ২২ হাজার মিটার কারেন্ট জাল ও ১২৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

সোমবার(২৮ অক্টোবর)সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথকভাবে জেলার মেহেন্দিগঞ্জ,মুলাদী,উজিরপুর,বানারীপাড়া ও গৌরনদী উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান চালায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

Top