প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি ও প্রতিবেশিদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে লিখন হাওলাদার। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি ও প্রতিবেশিদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে লিখন হাওলাদার।


পাখি আক্তার:প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি ও প্রতিবেশিদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে লিখন হাওলাদার।তার দিনমজুর পিতা একমাত্র ছেলেকে সুস্থ্য করার জন্য ঢাকাসহ বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ত্র খুঁইয়ে নিঃস্ব হয়ে গেছেন।ফলে গত এক যুগ ধরে একটি অন্ধকার ঘরে শিকল বন্দি করে রাখা হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের একমাত্র পুত্র লিখন হাওলাদারকে (৩৪)। গত রমজানের শুরুতে দিনমজুর শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে এখন শষ্যাশয়ী অবস্থায় রয়েছেন। অর্থাভাবে তারও সঠিক চিকিৎসা হচ্ছেনা। এ অবস্থায় বাবা ও ছেলের চিকিৎসাতো দূরের কথা বর্তমানে তাদের পরিবারে তিন বেলা আহারও জুটছেনা। বাবা ও ছেলের সু-চিকিৎসার জন্য এলাকাবাসী মমতাময়ী প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সূত্রমতে,একমাত্র পুত্র লিখন মানসিক ভারসাম্য হারিয়ে এক যুগ ধরে শিকল বন্দি অপরদিকে স্বামী শষ্যাশয়ী থাকায় চরম বিপাকে পরেছেন শাহজাহানের বৃদ্ধ স্ত্রী রোকেয়া বেগম।অতিষ্ঠ হয়ে তিনি বলেন,লিখনের কস্ট আর সহ্য করতে পারছিনা। একটি অন্ধকার ঘরের মধ্যেই শিকল বন্দি অবস্থায় ওর (লিখন) থাকা, খাওয়া ও বাথরুম করতে হয়। ওর কস্ট দেখে অনেকবার শিকল খুলে দেয়ার পর বাড়ির ও প্রতিবেশিদের মারধর করায় আবার লিখনকে শিকল বন্দি করে রাখা হয়েছে। তিনি আরও বলেন, অনেকবার ওর ঘর পরিস্কার করতে যাওয়ার পর আমাকে মারধর করেছে। অর্থাভাবে কোন উন্নত চিকিৎসা করাতে পারছিনা। নিজের চোখের সামনে সন্তানের এ করুন দৃশ্য আর দেখতে পারছিনা। এরচেয়ে সৃষ্টিকর্তার কাছে একমাত্র ছেলের মৃত্যুর দাবিও করেছি।

রোকেয়া বেগম বলেন,বাড়ির পাশ্ববর্তী একটি মেয়ের সাথে প্রেমে ব্যর্থ হয়ে লিখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। একমাত্র পুত্রের চিকিৎসার জন্য সে সময় ওর বাবা (দিনমজুর শাহজাহান) নিজের সহয় সম্পত্তি বিক্রি করে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে সর্বশেষ পাবনার মানসিক হাসপাতালেও চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন।তিনি বলেন,একমাত্র পুত্রের দুচিন্তায় গত রমজান মাসের শুরুতে তার দিনমজুর স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে বিনাচিকিৎসায় এখন শষ্যাশয়ী অবস্থায় রয়েছেন। অর্থাভাবে তারও সঠিক চিকিৎসা হচ্ছেনা।

Top