ছাত্রী হোস্টেলের সিনিয়র ছাত্রীদের প্রথম দফার র‌্যাগিংয়ের ঘটনা ধামাচাঁপা দিতে দ্বিতীয় দফায় র‌্যাগিংয়ের অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

ছাত্রী হোস্টেলের সিনিয়র ছাত্রীদের প্রথম দফার র‌্যাগিংয়ের ঘটনা ধামাচাঁপা দিতে দ্বিতীয় দফায় র‌্যাগিংয়ের অভিযোগ


পাখি আক্তার:ছাত্রী হোস্টেলের সিনিয়র ছাত্রীদের প্রথম দফার র‌্যাগিংয়ের ঘটনা ধামাচাঁপা দিতে দ্বিতীয় দফায় র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে এনিয়ে পুরো ক্যাম্পাসজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।পুরো ঘটনার তদন্তে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।ঘটনাটি বরিশাল ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজী(আইএইচটি)র ছাত্রী হোস্টেলের।সূত্রমতে,হোস্টেলের সিনিয়র ছাত্রীদের র‌্যাগিংয়ের প্রতিবাদ করে ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট নেটওয়ার্ক নামের একটি মেসেঞ্জার গ্রুপে পোস্ট করেছিলো ফিজিওথেরাপী অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্রী আমেনা আক্তার। ফলে ক্ষিপ্ত হয়ে শুক্রবার মধ্যরাতে ছাত্রী হোস্টেলের সিনিয়র ছাত্রীরা আমেনা আক্তারকে মারধর করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এতে অভিমান করে ওই ছাত্রী আত্মহত্যার চেস্টা করে। মুমূর্ষ অবস্থায় অন্যান্য ছাত্রীরা তাকে (আমেনা) উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

নাম প্রকাশ না করার শর্তে অন্যান্য ছাত্রীরা জানান,বিষয়টি ধামাচাঁপা দিয়ে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য র‌্যাগিংয়ের সাথে জড়িত সিনিয়র ছাত্রীর আমেনা আক্তারের বিরুদ্ধে পুরো ক্যাপাসে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয়। এমনকি আমেনাকে মারধরের ঘটনার প্রত্যক্ষদর্শী অপর এক ছাত্রীকে পুরো ঘটনার মুখ বন্ধ রাখার জন্য শনিবার রাতে মারধর করে তার মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে র‌্যাগিংকারী ছাত্রীরা। দ্বিতীয় দফায় র‌্যাগিংয়ের ঘটনাটি প্রথমে ধামাচাঁপা দেয়া হলেও সোমবার সকালে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পরলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।এ ব্যাপারে আইএইচটির অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, পুরো ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির রির্পোট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top