চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তারসহ চোরাই কৃত ৩টি মটর সাইকেল উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তারসহ চোরাই কৃত ৩টি মটর সাইকেল উদ্ধার


রফিকুল ইসলাম:বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তারসহ চোরাই কৃত ৩টি মটর সাইকেল উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,গত(২৬ অক্টোবর)শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা থেকে মোটর সাইকেল ৩টি উদ্ধার করে পুলিশ। এসময় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার করা হয়েছে।

এসময় মটর সাইকেল চোর চক্রের সদস্য পটুয়াখালীর সামসু ঢালীর ছেলে মোঃ লিটন ঢালী (৩২), পাথরঘাটার জামাল হোসেনের মোঃ আল হাদিস (১৮), দুমকির মোঃ আঃ হাই সিকদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম সিকদার (৩৫)।বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এ অভিযান অব্যাহত থাকবে।সকল শ্রেণী পেশার মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ওসি।

Top