বরিশালের ফরিয়াপট্টিতে ট্রাকের চাপায় আল আমিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের ফরিয়াপট্টিতে ট্রাকের চাপায় আল আমিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালের ফরিয়াপট্টিতে ট্রাকের চাপায় আল আমিন(৩৫)নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার(২৭ অক্টোবর)সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,একটি ট্রাক থেকে পণ্য নামানোর কাজ করছিলেন আল আমিন।এ সময় পণ্যবাহী ওই ট্রাকটির পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে চাপা পড়ে আল-আমিন গুরুতর আহত হন।আহতাবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান,ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।এদিকে এ ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি-তদন্ত)আসাদুজ্জামান।

Top