শ্রমিক লীগের হামলায় শাহিন চৌকিদার নামে এক জেলের মৃত্যু - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শ্রমিক লীগের হামলায় শাহিন চৌকিদার নামে এক জেলের মৃত্যু


রফিকুল ইসলাম:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেল্লাল গাজী ও তার সহযোগীদের হামলায় শাহিন চৌকিদার (৩০) নামে এক জেলের (মৎস্যজীবী) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা জানান, শনিবার বিকেলে চর পশ্চিম জাঙ্গালিয়া খেয়াঘাট এলাকায় বেল্লাল গাজীর নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী শাহিন চৌকিদারের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে আজ (রোববার) সকালে মারা যান তিনি।

নিহত শাহিন ওই ইউনিয়নের ভোলানাথ গ্রামের ফারুক চৌকিদারের ছেলে। পেশায় জেলে ছিলেন।স্থানীয়রা জানান, শাহিন চর পশ্চিম জাঙ্গালিয়া গ্রামে শ্বশুর বাবুল হাওলাদারের বাড়ি বেড়াতে এসেছিলেন। শনিবার বিকেলে স্থানীয় খেয়াঘাটে যান। সেখানে তার শ্বশুরের নৌকা বাধা ছিল। এ সময় ওই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন শ্রমিক লীগ সাধারণ সম্পাদক বেল্লাল গাজীর ভাই কালু গাজী নদীতে ইলিশ ধরে ট্রলার নিয়ে ঘাটে ফিরছিলেন। ট্ররারটি ঘাটে ভেড়ার সময় বাবুল হাওলাদারের নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়। তখন শাহিন প্রতিবাদ করলে কালু গাজীর সঙ্গে তার বাদানুবাদ হয়। খবর পেয়ে বেল্লাল গাজী ১০ থেকে ১৫ জন সহযোগীকে নিয়ে সেখানে হাজির হন। পরে তার নেতৃত্বে শাহিনকে নৌকার বৈঠা দিয়ে বেদম পেটানো হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে শ্বশুর বাবুল হাওলাদার, শ্যালক স্বপন এবং রাজিবও আহত হন।

এরপর আশংকাজনক অবস্থায় শাহিনকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এবং পরে শনিবার রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি।মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবিদুর রহমান বলেন, জাঙ্গালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত একজন ঢাকায় মারা গেছেন বলে শুনেছি। খবর পেয়ে অভিযুক্তদের ধরতে ওই এলাকায় পুলিশের দুটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

Top