বানারীপাড়ায় ঐতিহ্যবাহী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বানারীপাড়ায় ঐতিহ্যবাহী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন


পাখি আক্তার:বানারীপাড়ায় ঐতিহ্যবাহী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৪টায় বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র মো. নাসির মাহমুদ পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন মাঝি, প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন রাজু আহমেদ,আকবর হোসেন, কামাল আহমেদ বিপ্লব, মামুন আহমেদ, শহিদুল ইসলাম,কে. এম. মতিউর রহমান,জাকির মোল্লা,জাকির হোসেন, রাজু আহমেদ, রেজাউল ইসলাম, আরিফুল ইসলাম প্রিন্স, আসাদুজ্জামান সবুজ, সুমন সিদ্দিকী, শাহজালাল সাজু,নাজমুস সাকিব,শেখ মহিম প্রমুখ।

এছাড়াও মতবিনিময়সভায় বিভিন্ন ব্যাচের শতাধিক প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কামাল আহমেদ বিপ্লবকে আহবায়ক এবং কে. এম. মতিউর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রসঙ্গত,উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয় ১৯৭০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ায় ২০২০ খ্রিস্টাব্দে এর ৫০ বছর পূর্তি হবে।

Top