২০২০ সালে‘মক্কা রুট ইনিসিয়েটিভ’র আওতায় বাংলাদেশের সব হজযাত্রীর ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে করা হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

২০২০ সালে‘মক্কা রুট ইনিসিয়েটিভ’র আওতায় বাংলাদেশের সব হজযাত্রীর ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে করা হবে।


আলোকিত বার্তা:২০২০ সালে‘মক্কা রুট ইনিসিয়েটিভ’র আওতায় বাংলাদেশের সব হজযাত্রীর ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে করা হবে।এ লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো.আব্দুল্লাহ।রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টায় হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রম-সংক্রান্ত সভায় সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশ দেন।প্রতিমন্ত্রী বলেন,দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ফলে ২০০৯ সাল থেকে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সালে যেখানে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮, সেখানে ২০১৯ সালে হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পেয়েছে। এ বছর রাজকীয় সৌদি সরকারের ‘মক্কা রুট ইনিসিয়েটিভ’ কর্মসূচির অধীনে প্রায় অর্ধেক হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন জেদ্দার পরিবর্তে ঢাকায় সম্পন্ন হয়েছে। তবে ২০২০ সালে সব হজযাত্রীকে এ কর্মসূচির অধীনে আনা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন,ভবিষ্যতে হজযাত্রীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে এ সংক্রান্ত কার্যক্রমও বৃদ্ধি পাবে।এখন থেকে হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার-সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।২০১৯ সালে মোট ৩৬৬টি হজ ফ্লাইট পরিচালিত হয়। সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে পরিচালিত হজযাত্রীদের মধ্যে যারা মক্কা রুট ইনিসিয়েটিভ কর্মসূচির অধীনে হজ করেছেন তাদের লাগেজ ট্যাগ গ্রহণ ও ইমগ্রেশন নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে। ২০২০ সালের সব হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হজ ক্যাম্পে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় ধর্ম সচিব মো. আনিছুর রহমান, হজ অফিস, ঢাকা, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর, গণপূর্ত অধিদফতর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Top