উপাধ্যক্ষসহ দুইজনকে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

উপাধ্যক্ষসহ দুইজনকে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।


পাখি আক্তার:বরিশাল সিটি কলেজের উপাধ্যক্ষসহ দুইজনকে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।রোববার(২৭ অক্টোবর)বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক এই নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ চার্শীল।জানা গেছে,২০১৪ খ্রিষ্টাব্দে বরিশাল সিটি কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহনারা বেগম বিধিবহির্ভূতভাবে সরকারি ৩ লক্ষ ১৯ হাজার টাকা দুর্নীতি করে উত্তোলনের অভিযোগে উপাধ্যক্ষ রবীন্দ্রনাথ অধিকারী ও কম্পিউটার অপারেটর আউয়াল হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত সমন জারি করলে রোববার রবীন্দ্রনাথ অধিকারী ও আউয়াল হোসেন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Top