অপমান সহ্য করতে না পেরে ওই শিক্ষার্থী আত্মহত্যারও চেষ্টা করেছে বলে জানা গেছে। - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

অপমান সহ্য করতে না পেরে ওই শিক্ষার্থী আত্মহত্যারও চেষ্টা করেছে বলে জানা গেছে।


পাখি আক্তার:র‌্যাগিংয়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে র‌্যাগিংয়ের শিকার হয়েছে বরিশাল ইন্সিটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ফিজিওথেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী।অপমান সহ্য করতে না পেরে ওই শিক্ষার্থী আত্মহত্যারও চেষ্টা করেছে বলে জানা গেছে।তিনি বর্তমানে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।শুক্রবার(২৫ অক্টোবর)মধ্য রাতে আইএইচটির ছাত্রী হোস্টেল থেকে অন্যান্য সহপাঠীরা তাকে শেবাচিমে ভর্তি করে। ঘটনাটি প্রথমে ধামাচাপা দেয়া হলেও পরে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পরে। এ ব্যাপারে আইএইচটি কর্তৃপক্ষ ৩ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে।ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট নেটওয়ার্ক নামে একটি মেসেঞ্জার গ্রুপে শুক্রবার সকালে র‌্যাগিংয়ের বিরুদ্ধে পোস্ট দেয় ওই শিক্ষার্থী। এতে ক্ষিপ্ত হয়ে আইএইচটি বরিশাল ছাত্রী নিবাসের র‌্যাগিং হোতারা সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিতসহ মারধর করে। একপর্যায়ে অপমান সহ্য করতে না পেরে ওষুধ খেয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে।

এ ব্যাপারে আইএইচটির অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন,মারধর করা হয় তা শুনিনি কিন্তু অপমান করা হয়েছে তা শুনেছি এরপর ওই শিক্ষার্থী অতিরিক্ত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পরলে তাকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ওয়াশ করা হয়।তিনি আরও জানান, আমরা এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে এবং পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছে প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল শুভংকর বাড়ৈ,সহকারী হোস্টেল সুপার নাজমা এবং আরও এক কর্মকর্তা।

Top