শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।


পাখি আক্তার:বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।শনিবার বেলা ১১টায় বানারীপাড়া ডিগ্রী কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে ও প্রভাষক এমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,ওসি খলিলুর রহমান, বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

এদিকে শনিবার সকাল ১০টায় চাখার সরকারী ফজলুল হক কলেজে প্রতিষ্ঠাতা শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহম্মেদ। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার,সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু।পৃথক দু’টি অনুষ্ঠানে বক্তারা বাঙালী জাতির অবিসংবাদিত নেতা শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন।

Top