বৃষ্টিকে উপেক্ষা করে বরিশালের গৌরনদীতে কমিউিনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বৃষ্টিকে উপেক্ষা করে বরিশালের গৌরনদীতে কমিউিনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।


রফিকুল ইসলাম:বৃষ্টিকে উপেক্ষা করে বরিশালের গৌরনদীতে কমিউিনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।এবারের প্রতিপাদ্যে বিষয় ছিল“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গী ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার সকালে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

র‌্যালী শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভায় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা।বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান,জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এসএম ইকবাল,সাধারন সম্পাদক মহিউদ্দিন মানিক (বীর প্রতিক),উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী,পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেন জেরিন,গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রব হাওলাদার।বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান প্রমুখ।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

Top