সন্ধ্যানদী ভাঙনরোধে ড্রেজিং প্রকল্পের উদ্যোগ নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সন্ধ্যানদী ভাঙনরোধে ড্রেজিং প্রকল্পের উদ্যোগ নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।


পাখি আক্তার:বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যানদী ভাঙনরোধে ড্রেজিং প্রকল্পের উদ্যোগ নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।চতলবাড়ি লাগোয়া নদীতে ৩০ লক্ষ ঘনমিটার মাটি কেটে প্রবাহমান স্রোত ঘুরিয়ে দিতে ইতিমধ্যে কাজও শুরু করেছে।শনিবার এই ড্রেজিং প্রকল্প উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।এর আগে প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন- সন্ধ্যানদী ভাঙনরোধে উজিরপুরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ওয়াদা রক্ষায় দ্রুততার সাথে উদ্যোগ নিয়ে ড্রেজিং কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে এই প্রকল্পে আরও ড্রেজিং মেশিন যুক্ত করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

এসময় বরিশাল ২ আসনের এমপি শাহ আলমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।পরে প্রতিমন্ত্রী স্পিডবোটযোগে নদীতে নেমে সুইচ চেপে ড্রেজিং কার্যক্রম উদ্বোধন করেন।ড্রেজিং বিভাগের খুলনা অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম গোলাম সরোয়ার জানান,এই প্রকল্পে ৩০ লক্ষ ঘনমিটার মাটি কেটে ২০০ মিটার প্রস্থ এবং ৯ ফুট গভীরতা বৃদ্ধি করে একটি নতুন চ্যানেল করে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে উপজেলার চতলবাড়ি ও তার আশপাশ এলাকার সন্ধ্যানদী ভাঙন অনেকাংশে কমে আসবে বলে মনে করেন তিনি।

Top