শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


পাখি আক্তার:শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।শুক্রবার(২৫ অক্টোবর)সন্ধ্যায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যকরী সংসদের সভায় বিষয়টি জানানো হয়।সভায় আলোচ্যসূচি অনুযায়ী নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়েছে।সভার একপর্যায়ে প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল আগামী ২৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।এসময় তিনি বলেন,মামলার জটিলতার কারণে দীর্ঘ ১ বছর ৬ মাস শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন বন্ধ রাখা হয়।কিন্তু বর্ণিত মামলার বাদীগণ আমার অনুরোধে মামলাটি প্রত্যাহার করে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাই প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৫ ডিসেম্বর বা তার আগে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে এখন আর কোন বাধা নেই।

মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য বাদীগণদের ধন্যবাদ জানিয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল আরও বলেন,বরিশাল প্রেসক্লাব একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানের গৌরব অক্ষুন্ন রাখার জন্য তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সুষ্ঠু সাংবাদিকতার পথ এখনও কণ্টকমুক্ত হয়নি বিধায় সবাইকে তিনি সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন।উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন কমিশন নিয়োগ ও তফসিল ঘোষণার বিষয় নিয়ে সভা আহŸান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Top