বিমান যোগে বরিশাল এসে নামতে না পেরে আবার ঢাকা ফিরে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

বিমান যোগে বরিশাল এসে নামতে না পেরে আবার ঢাকা ফিরে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী


পাখি আক্তার:বিমান যোগে বরিশাল এসে নামতে না পেরে আবার ঢাকা ফিরে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপি। শুক্রবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে।আবহাওয়া খারাপ থাকায় এবং বৃষ্টিজনিত কারনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপিকে বহনকারী বাংলাদেশ বিমানটি ঢাকা থেকে বরিশাল আসলেও বিমানবন্দরে ল্যান্ড করতে পারে নি।তবে একটি সূত্র বলছে, আবহাওয়া খারাপ থাকায় এবং বৃষ্টিজনিত কারনের পাশাপাশি মূল রানওয়েতে অনেকগুলো কুকুর ছুটোছুটি-খেলাধুলা করছিল। এতে করে ওই বিমান অবতরণে সমস্যার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বিমানটি অবতরণের সময়েও কুকুরগুলো রানওয়ে না ছাড়ায় দুর্ঘটনার শঙ্কা সৃষ্টি হয়।এমন ঘটনার উদ্ভব হয় বিমান বন্দর কর্তৃপক্ষ বিমান অবতরণের পূর্বে রানওয়ের নিরাপত্তা নিশ্চিত না করায়। তাই বাধ্য হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপিকে বহনকারী বিমানটি ঢাকায় ফিরে গেছে।এ ব্যাপারে বরিশাল বিমান বন্দর’র ম্যানেজার বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানটি বেলা ৩ টার দিকে বরিশাল বিমান বন্দরে এসে অবহাওয়া খারাপ থাকায় ল্যান্ড করতে পারে নি। তবে ২ টা ১৭ মিনিটে ইউ এস বাংলা বিমান ও ৪ টা ১৭ মিনিটে নবএয়ার বিমান দুটি বরিশাল বিমান বন্দরে ল্যান্ড করে।

Top