বানারীপাড়ায়‘পুলিশই জনতা,জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য

বানারীপাড়ায়‘পুলিশই জনতা,জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।


পাখি আক্তার:বানারীপাড়ায়‘পুলিশই জনতা,জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন, দেশকে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তর করতে হলে দেশকে প্রথমে দুর্নীতিবাজ,সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদকমুক্ত করতে হবে।

তিনি আরও বলেন,পুলিশ ও জনপ্রতিনিধি শাসক নয় জনগনের সেবক। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতিতে পুলিশ সহ প্রশাসনের বিশেষ ভূমিকা রয়েছে।বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য রাহাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ, বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন ও মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ড,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তারূকদার প্রমুখ।অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন এমপি শাহে আলম।

Top