উপজেলা আওয়ামী লীগের এই সহ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক তরুণী। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

উপজেলা আওয়ামী লীগের এই সহ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক তরুণী।


পাখি আক্তার:বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুককে এক ধর্ষণের মামলায় খুঁজছে পুলিশ।উপজেলা আওয়ামী লীগের এই সহ সভাপতির বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় ধর্ষণের মামলা করেছেন এক তরুণী।পুলিশ বলছে,তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

জানতে চাইলে ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন,ধর্ষণের শিকার তরুণী গত বৃহস্পতিবার গোলাম ফারুক নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।ভুক্তভোগীর অভিযোগ যাচাই-বাছাই করেই মামলা নেওয়া হয়েছে।প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।মামলার বাদী ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি)পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।গোলাম ফারুককে আটকের জন্য পুলিশের চেষ্টা চলছে।মামলাটির তদন্ত করছেন ভাটারা থানার এসআই রিয়াদ আহমেদ।তিনি বলেন,প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত গোলাম ফারুকের গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায়।তিনি ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান।

এজাহার সূত্রে জানা যায়,ওই তরুণীর বাসা রাজধানীর পল্লবী এলাকায়।তিনি সেখানে বিউটি পার্লারে কাজ করেন।তাঁর গ্রামের বাড়ি বরিশালে। মোবাইল ফোনে যোগাযোগের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়।বিয়ের আশ্বাস দিয়ে বারিধারা আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন গোলাম ফারুক।সম্প্রতি বিয়ের কথা বললে তিনি এড়িয়ে যান।এ বিষয়ে গোলাম ফারুকের বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

Top