ছাত্রী র‌্যাগিং এর কারণে মানসিকভাবে ভেঙে পরে আত্মহত্যার চেষ্টা করেছেন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ছাত্রী র‌্যাগিং এর কারণে মানসিকভাবে ভেঙে পরে আত্মহত্যার চেষ্টা করেছেন।


রফিকুল ইসলাম:বরিশাল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির(আইএইচটি)আমেনা নামে এক ছাত্রী র‌্যাগিং এর কারণে মানসিকভাবে ভেঙে পরে আত্মহত্যার চেষ্টা করেছেন।অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার রাতে মহিলা হোস্টেলে এই ঘটনা ঘটে।রেগিং এর শিকার আমেনা আইএইচটি’র ফিজিওথেরাপী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে কলেজের মহিলা হোস্টেলের আবাসিক ছাত্রী।

র‌্যাগিং এর শিকার ছাত্রী আমেনার সূত্রে জানা গেছে,ফেসবুকে আইএইচটি’র নানা সমস্যা ও হোস্টেলে জুনিয়রদের উপর নানা নির্যাতনের বিষয়ে পোস্ট দেয়ায় তৃতীয় বর্ষের ছাত্রী লাম্মিমের নেতৃত্বে জুঁই,মৌ ও ফাতেমা সহ বেশ কয়েকজন ছাত্রী রাতে ডায়নিং রুমে নিয়ে যায়।এসময় তাকে দীর্ঘ সময় ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়।অপমানে ও লজ্জায় আমেনা ঘুমের ওষুধ সহ বিভিন্ন ধরণের ওষুধ একসাথে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।পরে গুরুত্বর অসুস্থ্য হয়ে পরলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।এই বিষয়ে মহিলা হোস্টেলের উপ-তত্ত্ববধায়ক সুবোধ রঞ্জন মন্ডল জানান,শুনেছি ওই মেয়েকে নানা কথা বলা হয়েছে। তবে র‌্যাগিং এর কোনো বিষয় শুনিনি। ওই ছাত্রীকে তার সিনিয়ররা গালমন্দ করায় রুমে রাখা কিছু নাপা ট্যাবলেট খেয়ে ফেলায় অসুস্থ্য হয়ে পরে। এই ঘটনার তদন্তের জন্য ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে হাসপাতালে ভর্তি ছাত্রীর বিরুদ্ধে হোস্টেলে বসবাস করা তৃতীয় বর্ষের আবাসিক ছাত্রীরা পাল্টা অভিযোগ করেছেন।আইএইচটি সূত্রে জানা গেছে, এই কলেজের দুই হোস্টেলে র‌্যাগিং এর ঘটনা নিত্যনৈমত্তিক বিষয়। হলের সুপারদের হলে থাকার কথা থাকলেও তারা দুপুর ২টার পরই কলেজ ত্যাগ করেন। এই কারণে বেশ সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ শিক্ষার্থীদের। এমনটাই অভিযোগ অনেকের।

Top