চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেয়া সেই স্কুলছাত্র মারা গেছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেয়া সেই স্কুলছাত্র মারা গেছে


পাখি আক্তার:পূজায় ঘুরতে নিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইমাম হোসেন ইমন(১৩)গত বিশ দিন ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার(২৫ অক্টোবর)সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।নিহত স্কুলছাত্র উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক নাসির উদ্দিন বেপারীর পুত্র।

নিহতের পিতা নাসির উদ্দিন বেপারী জানান,গত ৫ অক্টোরব রাতে পূজা মন্ডপে ঘুরে বেড়ানোর জন্য ইমাম হোসেনকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের আবুল হোসেনের পুত্র নুরুন নবীন ও তার তিন সহযোগী হাসান, সোহেল এবং মুন্না। রাতে পূজা মন্ডপে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে বন্ধুদের সাথে ইমাম হোসেনের দ্বন্দ হলে তাকে (ইমাম হোসেন) চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা চালায় নুরুন নবীন ও তার সহযোগীরা। এমনকি আহতবস্থায় ইমাম হোসেনকে নুরুন নবীনের বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়। পরদিন ৬ অক্টোবর দুপুরে ইমাম হোসেনকে নবীনদের বাড়ি থেকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে অবস্থার অবনিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বিশদিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে শুক্রবার সন্ধ্যার পর সে (ইমাম হোসেন) মৃত্যুবরন করেন।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন,ঘটনার পর স্কুলছাত্র ইমাম হোসেনের বাবা নাসির উদ্দিন বেপারী বাদী হয়ে হত্যা চেষ্টায় মামলা করেছিলেন।সেই মামলাটি এখন হত্যা মামলা হিসেবে নেওয়া হবে।তিনি আরও জানান,এ ঘটনায় সোহেল নামের একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Top