বিধবা ভাতাভোগীদের কাছ থেকে ভাতার টাকা আত্মসাৎ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বিধবা ভাতাভোগীদের কাছ থেকে ভাতার টাকা আত্মসাৎ


পাখি আক্তার:বিধবা ভাতাভোগীদের কাছ থেকে ভাতার টাকা আত্মসাৎ করার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়ন পরিষদের সদস্য খোকন শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্তকৃত খোকন ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের (জয়শীরকাঠী গ্রামের) সদস্য।ভুক্তভোগী আশা রানী শীলের ছেলে পিজুস শীল সাংবাদিকদের জানান, বাটাজোর ইউনিয়ন পরিষদ থেকে তার মা আশা রানী শীলকে বিধবা ভাতার সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

গত মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ভাতা বই নিয়ে বাটাজোর অগ্রণী ব্যাংক থেকে ভাতার পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। এরই মধ্যে ইউপি সদস্য খোকন শিকদার তার হাত থেকে ভাতা উত্তোলনের পাঁচ হাজার টাকা নিয়ে যায়। বিষয়টি ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদারকে জানানো হলে রাতেই ইউপি সদস্য খোকন তাদের (পিজুস) বাড়িতে গিয়ে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেন। এনিয়ে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদে বৈঠকে বসা হলে সেখানে ইউপি সদস্যের টাকা আত্মসাতের বিষয়ের সত্যতা পাওয়ায় চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার অভিযুক্ত ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার সাংবাদিকদের জানান,ইউপি সদস্য খোকন শিকদার এর আগেও দুই ভাতাভোগীদের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। সে সময় তাকে সাময়িক বরখাস্ত করা হলে ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না বলে লিখিতভাবে অঙ্গীকার দেন।একই অনৈতিক কাজ বারবার করায় ইউপি সদস্য খোকন শিকদার ওয়ার্ডের যাবতীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে সংরক্ষিত নারী সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Top