বরিশালের বারেকগঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে গভীর নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের বারেকগঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে গভীর নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে।


রফিকুল ইসলাম:বরিশালের বারেকগঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে গভীর নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে।যা দিয়ে চলছে রান্নার কাজও।নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হওয়া দেখতে স্থানীয়রাও ভিড় করছেন ওই ওয়ার্ডের আব্দুল খালেক মোল্লার বাড়িতে।স্থানীয়রা জানান, আব্দুল খালেক মোল্লার বাড়িতে কয়েকদিন আগে গভীর নলকূপ স্থাপনের জন্য বোরিং(গর্ত খনন)কাজ শুরু করলে সেখান থেকে গ্যাস বেরুতে শুরু করে।আর গর্ত করে কয়েক’শ ফুট গভীরে যাওয়ার পরপরই গ্যাসের বিষয়টি দেখতে পান শ্রমিকরা।

শ্রমিকরা জানান,গভীর নলকূপ বসানোর জন্য গর্ত করার পর থেকেই গ্যাসের চাপ অনুভব করি।২শ ফুট নিচে যাওয়ার পর এই চাপ আরও বাড়তে থাকে। ওই সময় গ্যাসের বিষয়টি আমাদের মাথায় আসেনি।আমাদের ধারণা ছিল মাটির জন্য হয়তো এমনটি হচ্ছে।৮শ ফুট নিচে যাওয়ার পর আমরা গ্যাসের বিষয়টি নিশ্চিত হই।এমনকি আগুন জ্বালিয়ে তা পরীক্ষা করি। এরপর নলকূপ বসানোর কাজ বাদ দেই।এখন সেই গ্যাসে রান্নার কাজ চলছে।নলকূপের পাইপ দিয়ে বের হওয়া গ্যাসে রান্না হচ্ছে।৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলিম জমাদ্দার বলেন,এক সপ্তাহ আগে খালেক মোল্লার বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ শুরু হয়।৮০০ ফুট গভীরে যাওয়া পর গ্যাস ওঠা শুরু হয়।সোমবার থেকে এ গ্যাসের চাপ বাড়তে থাকে।এরপর ওই বাড়ির নারীরা ইট দিয়ে চুলা বানিয়ে সেখানে রান্না শুরু করেছেন। গ্যাসের চাপ ভালো থাকায় রান্নার কাজ সহজেই হচ্ছে।এ খবর শুনে আমি সরেজমিন নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে(ইউএনও)বিষয়টি জানিয়েছি।

কাউন্সিলর আরও জানান,গত মঙ্গলবার বিকেলে ইউএনও মাধবী রায় ও সহকারী কমিশনার(ভূমি)তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পাশাপাশি দুর্ঘটনা এড়াতে বাড়ির লোকজনকে আগুন জ্বালিতে এভারে রান্না না করার জন্য সতর্ক করা হয়েছে।স্থানীয় প্রশাসন বলছে,এমন ঘটনা মাঝেমধ্যেই শোনা যায়। মাটির নিচ থেকে জ্বালানি গ্যাস ৩ থেকে ৪ দিন বের হয়ে আবার শেষ হয়।ইউএনও পরিদর্শনের বিষয়টি স্বীকার করে জানান,যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।সেখান থেকে কোনো উদ্যোগ নেওয়া হলে আপনাদের (সাংবাদিক) জানানো হবে।

Top