দৌলতপুর সীমান্ত থেকে ১০টি স্বর্নেরবার সহ ভারতীয় নাগরিক আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

দৌলতপুর সীমান্ত থেকে ১০টি স্বর্নেরবার সহ ভারতীয় নাগরিক আটক


মোঃসাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃবেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ১কেজি একশ গ্রাম ওজনের ১০টি স্বর্নেরবার সহ গোপাল সরকার নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে খুলনা ২১ বিজিবির সদস্যরা।আটক গোপাল ভারতের ২৪পরগনা জেলার বনগাঁ কালিয়ানি গ্রামের শিবপদ সরকারের ছেলে।

বেনাপোল দৌলতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুুপুরে বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে একটি স্বর্নের চালান ভারতে পাচারকালে সীমান্তের মাঠ থেকে আটক করা হয় ভারতীয় নাগরিক গোপালকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১কেজি একশ গ্রাম ওজনের ১০টি স্বর্নেরবার। যে চালানটি বেনাপোল এলাকার সফি নামে এক ব্যাবসায়ি পার করছিল। ওপারের দিলিপ পালের কাছে স্বর্নের চালানটি ১০০০টাকার চুক্তিতে পৌছে দেওয়া হচ্ছিল বলে জানান গোপাল। আটক স্বর্নসহ গোপালকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে বিজিবি।

Top