বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) কে কুটক্তি করার প্রতিবাদে ও দোষী ব্যক্তিরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) কে কুটক্তি করার প্রতিবাদে ও দোষী ব্যক্তিরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন


রফিকুল ইসলাম:ভোলা জেলার বোরহান উদ্দিনে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) কে কুটক্তি করার প্রতিবাদে ও দোষী ব্যক্তিরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসীচি পালন করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল­াহ,যুব হিযবুল­াহ ও ছাত্র হিযবুল­াহ বরিশাল মহানগর শাখা।আজ বুধবার(২৩ অক্টোবর)বিকালে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মহানগর জমইয়াতে হিযবুল­াহ নায়েবে আমির হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগেরে সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে দোষি ব্যক্তিদের দাবী করে বক্তব্য রাখেন মাওঃ সৈয়দ সরাফত আলী, আলহাজ্ব মাওঃ নেসার উদ্দিন খান, মাওঃ আঃ রহমান,বরিশাল মহানগর ইমাম সমিতি সভাপতি হযরত মাওঃ আঃ মান্নান, সম্পাদক মাওঃ সামসুল আলম.মাওঃ রুহুল আমিন সালেহী, মাওঃ কাজী মফিজ উদ্দিন,মাওঃ বোরহান উদ্দিন, মাওঃ দেলোয়ার হোসেন,মাওঃ জাবি উল­াহ, ছাত্র হিযবুল­াহ মহানগর সভাপতি মাওঃ মোঃ জাহিদুল ইসলাম,ও সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ।

বক্তরা এসময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন-আমরা জানি আপনি এক ধার্মিক প্রধানমন্ত্রী আপনার কাছে নবীর আদর্শগত মুসলমানরা ন্যায় বিচার প্রত্যাশা করে। ভোলায় আমাদের প্রানের নবীকে নিয়ে যে কুটুক্তি করা তার ন্যায় বিচার করা না হলে বাংলার কোন মুসলমানকে আপনি ধমিয়ে রাখতে পারবেন না।এছাড়া পুলিশ বাহিনী বিনা উসকানীতে গুলি করে নিহত ও আহত করেছে সেসব পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবী জানান তারা।পড়ে গুলিতে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করার মাধ্যমে কর্মসূচি শেষ করে।

Top